Advertise

Blogger দ্বারা পরিচালিত.
 
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩

জানার আছে

0 মন্তব্য(গুলি)


প্রথম সাইকেল
ধাতুর তৈরি প্রথম বাইসাইকেলের নাম হাই হুইল বা উঁচু চাকা। এর সামনের চাকা বিশাল আকারের হলেও পেছনের চাকা ছিল একেবারেই ছোট। এমন বাইসাইকেলে চড়ে ভারসাম্য ঠিক রাখা ছিল খুব কঠিন। কারণ সাইকেল চালানোর জন্য আগে এখনকার মতো এত মাঠ-ঘাট ছিল না।

জলচর পাখির থলে
কোনো কিছু রাখার জন্য ব্যাগ বা থলে যে কেবল মানুষ-ই ব্যবহার করে তা নয়। পেলিক্যান নামের এক ধরনের জলচর পাখিও থলে ব্যবহার করে! এদের নিচের ঠোঁটের সাথে ঝুলে থাকা এই থলিতে প্রচুর মাছ ধরে। জলে হাঁটার সময় ওরা কিছু মাছ খপ করে ধরে খেয়ে ফেললেও অনেক মাছ সেই থলিতে রেখে দেয়। তারপর বাসায় ফিরে এই মাছগুলো আয়েশ করে খায়!

বেলুন
রঙ-বেরঙের খেলনা বেলুন অনেকেরই পছন্দ। আচ্ছা, প্রথম খেলনা বেলুন কী দিয়ে তৈরি হয়েছিল তা কি কারো জানা আছে? প্রথম খেলনা বেলুন তৈরি করা হয়েছিল গন্ধক-মিশ্রিত এক ধরনের রাবার (ভলকানাইজ্ড রাবার বা শক্ত প্লাস্টিক) দিয়ে। ১৮৪৭ সালে ইংল্যান্ডের জে. জি. ইনগ্রাম নামের এক কোম্পানি এটা তৈরি করেছিল।


চার কানের বিড়াল
সাধারণত স্তন্যপায়ী প্রাণীদের কান থাকে দুইটা, কিন্তু ইয়োদা নামের এক বিড়ালের কান আছে ৪টি! বিরল প্রজাতির এই বিড়ালদের দেখা যায় জার্মানিতে। এদের আচার-আচরণ অন্য সব বিড়ালের মতো হলেও ডাকাডাকি করে খুবই কম।




নীল তিমি
নীল তিমি শুধু প্রাণী হিসেবেই সবার বড় নয়, তার শরীরের যন্ত্রপাতিগুলোও সবার চেয়ে বড়। ওর জিহ্বার ওজন প্রায় ২.৭ টন! মুখের ভেতর একসাথে রাখতে পারে ৯০ টনের মতো খাবার ও পানি।

আজব খবর


আজব খবর
১)একটি প্রজাপতির ৬টি পা, ২ জোড়া ডানা ও ১২,০০০ টি চোখ থাকে।
২)একটি জেলিফিসের দেহের প্রায় ৯৫ শতাংশ জল দিয়ে তৈরী।
৩)একটি মশার উড়ার গতিবেগ হলো ঘণ্টায় ১ থেকে ১.৫ মাইল!! (এরচেয়ে তো মুরগী ভালো উড়তে পারে!!)
৪)মশার ৪৭ টি দাঁত আছে।
৫)মশা কিন্তু রক্ত খেয়ে বেঁচে থাকে না। মশার আসল খাদ্য হলে গাছের রস। মূলত রক্তের প্রোটিন অংশটি কাজে লাগিয়ে তারা ডিম পারে।

Leave a Reply

 
WORLD NEWS KING BD © 2011 DheTemplate.com & Main Blogger. Supported by Makeityourring Diamond Engagement Rings

You can add link or short description here